মোহনগঞ্জে ১০ গ্রাম হেরোইন ২৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে ১০ গ্রাম হেরোইন ২৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
মোহনগঞ্জে ১০ গ্রাম হেরোইন ২৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মো. আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক আরিফ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে পৌরশহরের পাথরঘাটা এলাকা থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে আরিফকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এস