Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৮, ২০২৫ , ৫:১৭ অপরাহ্ণ

মোহনগঞ্জে ১০ গ্রাম হেরোইন ২৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মো. আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক আরিফ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে পৌরশহরের পাথরঘাটা এলাকা থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে আরিফকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন