মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নেতৃত্বে আশরাফুল ও হামিদুর | Daily AjKaler Kontho

মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নেতৃত্বে আশরাফুল ও হামিদুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নেতৃত্বে আশরাফুল ও হামিদুর

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্র পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী হামিদুর রহমান শিমুল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে আয়োজিত ‘চড়ুইভাতি’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ড. মিজানুর রহমান।কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: অদ্রিতা প্রমা সাহা, সাকিব আল হাসান রাব্বি, নাজমুল হাসান, নাভানা আমেনা ঐশী, যুগ্ম সাধারণ সম্পাদক: আলী হুসেন, নাদিমুল ইসলাম সিয়াম,সাংগঠনিক সম্পাদক: অর্ঘা সাহা সহ-সাংগঠনিক সম্পাদক: মনিরুজ্জামান আইয়ুব, সোহানুর রহমান সৈকত, আব্দুল্লাহ ,অর্থ সম্পাদক: আব্দুর রউফ আকন্দ,উপ অর্থ সম্পাদক: নিলয় পাল, মতিউর রহমান,প্রচার সম্পাদক: সুমাইয়া সুলতানা, রাসেল (হিসাব বিজ্ঞান),উপ প্রচার সম্পাদক: মো. সুমন মিয়া, উদয় সাহা,দপ্তর সম্পাদক: তালহা জুবায়ের আলিফ, মাজহারুল ইসলাম অনিক,উপ দপ্তর সম্পাদক: মো. রবিন মিয়া, মো. ফরহাদ ভূঁইয়া সিয়াম, আমিন নেওয়াজ সিফাত,ধর্ম বিষয়ক সম্পাদক: অময় দাস, কাজী ফয়সাল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক: মো. মোরাদ মিয়া, মাহাসানম আক্তার,সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আফরিনা আক্তার প্রিয়া, ফাহাদ হাসান,উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক: প্রিতিয়া ইসলাম সাহেলি, ফারজানা হাবিবা, ফারিয়া আক্তার, আখি জান সৌরভী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাহদি হুসেন, রাহাত সরকার, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. এতেশাম শিকদার, রাবেয়া আক্তার, ইকরা আক্তার মুন্নি, জান্নাতুল ফেরদৌস,ছাত্রী বিষয়ক সম্পাদক: হাফসা আহমেদ তিনা,উপ ছাত্রী বিষয়ক সম্পাদক: সামিয়া রশিদ ঐশী, ফারজানা ইয়াসমিন দীপ্তি, ফারিহা আক্তার, মারিয়া জাহান সভাপতি আশরাফুল ইসলাম অভি বলেন, “তাঁত শিল্পের মেলা, নরসিংদী জেলা” “ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমাদের প্রাণের সংগঠন এগিয়ে চলুক আপন গতিতে।

সকল শিক্ষার্থীদের পাশে সব সময় যেন থাকতে পারি—এই কামনা করি। আপনাদের পরামর্শ ও সহযোগিতায় প্রাণের সংগঠনটি এগিয়ে যাবে। আমরা সবাই নরসিংদীয়ান—এই যে আবেগ, এই আবেগের মিলন যেন বারবার ঘটে আমাদের মধ্যে। পরিবারের থেকে দূরেও আমরা এক নতুন পরিবারে আনন্দ উদযাপন করি, একে অপরের পাশে থাকি। সংগঠনটিকে মানবিকতা ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সবসময় ভালো কাজে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবো।”

 

আজকালের কন্ঠ /আর এস /পার্থ