নড়িয়ায় ইউএনও'র বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নড়িয়ায় ইউএনও’র বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
নড়িয়ায় ইউএনও’র বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াই টায় উপজেলার চত্বরে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সুমন দেওয়ান, হাসান মাহমুদ নিশাত, আরিফ শেখ, লিটন মোল্লা, শেখর শেখ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল মাত্র চার মাস আগে এখানে যোগদান করেন। সে অত্যন্ত ভাল মানুষ। আমরা তার কাছে সবসময় যেতে পারতাম। আমরা তার বদলি বাতিলের দাবি জানাচ্ছি।

এসময় স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/বি