নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয় এপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয় এপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন
নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয় এপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয় এপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি-এমপিওভুক্ত করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন,স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিববন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন এ সালাম, জেলা কমিটির সভাপতি দীপক চন্দ্র বিশ্বসর্মা, গোলাম মোস্তফাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয় অনেক কষ্টে পরিচালনা করে আসছে। বিদ্যালয়গুলোর প্রতিটি শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। দ্রুত বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেয়।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল