শরীয়তপুরের জাজিরা এইচ এস সি পরীক্ষায় কেন্দ্রীয় বিধি লঙ্ঘন ও নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার | Daily AjKaler Kontho

শরীয়তপুরের জাজিরা এইচ এস সি পরীক্ষায় কেন্দ্রীয় বিধি লঙ্ঘন ও নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
শরীয়তপুরের জাজিরা এইচ এস সি পরীক্ষায় কেন্দ্রীয় বিধি লঙ্ঘন ও নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় এইচ এস সি পরীক্ষায় কেন্দ্রীয় বিধি লঙ্ঘন ও নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৭ জুলাই) সকালে উপজেলার জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত আই সি টি পরীক্ষায় এই ঘটনা ঘটে।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, এর কিছুক্ষণ পরেই কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়। পরীক্ষাকক্ষে পরিদর্শনের সময় এক শিক্ষার্থীর আচরণে সন্দেহ হলে তার দেহ ও আসন তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে পরীক্ষায় নকলের উদ্দেশ্যে ব্যবহৃত একাধিক চিরকুট উদ্ধার করা হয়।ঘটনার পরপরই কেন্দ্র সচিব মোহাম্মদ মজিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কেন্দ্রের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নকল ও শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। নিয়ম ভঙ্গ হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি/বি