কুবিতে ইএলডিসি'র সদস্য সংগ্রহ শুরু | Daily AjKaler Kontho

কুবিতে ইএলডিসি’র সদস্য সংগ্রহ শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
কুবিতে ইএলডিসি’র সদস্য সংগ্রহ শুরু

হাকিম বাপ্পি, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সংগঠন ‘এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)’র বার্ষিক সদস্য সংগ্রহ কার্যক্রম ‘জেনারেল মেম্বার রিক্রুটমেট ৪.০’ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পহেলা জুলাই থেকে শুরু হওয়া এই সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই অবধি।

এনিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী যুবায়ের আনান লাজিন বলেন,’ ইএলডিসি প্রতিষ্ঠার শুরু থেকে আমরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। এখনো আমাদের একটি প্রোগ্রাম ‘Fundamental Skills 1.0′ চলমান আছে। যা আমাদের সদস্যরা সম্পূর্ণ ফ্রি-তে পাচ্ছে। এখন আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যারা নিজের দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী তাদেরকে আমাদের ক্লাবে যুক্ত হওয়ার আহ্বান রইলো।’

সংগঠনটির সভাপতি, ‘ ইএলডিসি সবসময়ই বিশ্বাস করে নেতৃত্ব, দক্ষতা ও উদ্ভাবনের যুগপৎ বিকাশে। General Member Recruitment 4.0 আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক কার্যক্রম, যেখানে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন মুখদের সুযোগ করে দিই নিজেদের আবিষ্কার ও গড়ে তোলার জন্য।

আজকালের কন্ঠ/রাহাত/হাকিম