জাজিরায় আলিম পরীক্ষায় নকলের দায়ে ১ জনকে বহিষ্কার | Daily AjKaler Kontho

জাজিরায় আলিম পরীক্ষায় নকলের দায়ে ১ জনকে বহিষ্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
জাজিরায় আলিম পরীক্ষায় নকলের দায়ে ১ জনকে বহিষ্কার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষা চলাকালীন সময়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার ১৮৭ নং কেন্দ্রে আরবি প্রথমপত্র পরীক্ষায় নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৯ জুন ২০২৫) পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় পরিদর্শনে গেলে অভিযুক্ত পরীক্ষার্থীর কাছ থেকে নকলের জন্য ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে কেন্দ্র সচিব মোঃ নোয়াব আলি খান এর স্বাক্ষরে পরীক্ষার্থী রোল নং – ১০৭২২৬, রেজিস্ট্রেশন নং – ১৮১০৩৩২৭৬০, সেশন – ২০২৩-২৪ কে চলমান সকল বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া, নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে আরেক পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

জানা গেছে, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পর আর কাউকে হলে প্রবেশের অনুমতি নেই এবং নকলের প্রমাণ পেলে তৎক্ষণাৎ বহিষ্কারের বিধান রয়েছে।

জাজিরায় আলিম পরীক্ষায় নকলের দায়ে ১ জনকে  বহিষ্কার, বিলম্বে উপস্থিতির কারণে আরেকজনকে পরীক্ষা দিতে না দেওয়া।
আজকালের কন্ঠ/রাহাত/বি