উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে শনিবার সকালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যন্যের মধ্য বক্তব্য রাখেন, পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, গনেশ চন্দ্র, মোঃ আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।

মতবিনিময় সভায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদায়ন পাওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এ সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।