অধ্যাপক মিশেল স্কবির জাবির দর্শন বিভাগ পরিদর্শন | Daily AjKaler Kontho

অধ্যাপক মিশেল স্কবির জাবির দর্শন বিভাগ পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
অধ্যাপক মিশেল স্কবির জাবির দর্শন বিভাগ পরিদর্শন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে কমনওয়েলথ স্কলারশিপ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিংবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দর্শন বিভাগের ১০৩ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ সচিবালয়ের গুড অফিসেস সেকশনের গভর্ণেন্স অ্যান্ড পিস ডিরেক্টরেট-এর উপদেষ্টা অধ্যাপক মিশেল স্কবি এবং প্রতিনিধি জর্ডান নিল। দর্শন বিভাগের দুজন শিক্ষার্থী রুবিনা জাহান তিথি ও তানজিন নাহার তাম্মির আমন্ত্রনে তারা বিভাগে আসেন। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান

আলোচনায় তারা কমনওয়েলথ স্কলারশিপ প্রক্রিয়া, আন্তর্জাতিক শিক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার বলেন, গ্লোবাল নেটওয়ার্কিং এবং কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও গবেষণা খাতকে কীভাবে সমৃদ্ধ করা যায়— সেটিই ছিল আজকের আলোচনার মূল প্রতিপাদ্য।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক মো. শওকত হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে দর্শন বিভাগের পক্ষ থেকে অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেন অধ্যাপক ড. মুনির হোসেন তালুকদার। পরে কমনওয়েলথ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।