বাংলাদেশ ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে প্রধান উপদেষ্ঠার বাসভবন (যমুনা) অভিমুখী যাত্রা | Daily AjKaler Kontho

বাংলাদেশ ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে প্রধান উপদেষ্ঠার বাসভবন (যমুনা) অভিমুখী যাত্রা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
বাংলাদেশ ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে প্রধান উপদেষ্ঠার বাসভবন (যমুনা) অভিমুখী যাত্রা

শাহজালাল (রাসেল) : জুলাই ২৪ আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের ক্ষতিগ্রস্ত ও জেলফেরত ভুক্তভোগী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর পরিবাগ মোর থেকে যাত্রা শুর করে আবু সায়িদ অডিটরিয়াম সড়কে পুলিশ এর বাধায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

রবিবার (২২ জুন) সকাল ১০ ঘটিকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির লক্ষ্যে পরিবাগ মোর এসে জমায়াত হয়। এ সময় শত শত বিদেশ ফেরত প্রবাসী ও তার পরিবারবর্গ এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ সময় আমিরাত ফেরত প্রবাসী মোঃ ছগির আহমেদ তালুকদার বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকগণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি এবং প্রধান উপদেষ্ঠার কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রনালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়ে আসছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্ঠা ড. আসিফ নজরুল আমাদের পুনর্বাসন করবেন বলে বাংলাদেশের সকল সংবাদমাধ্যমের সামনে একাধিকবার কথা দিলেও তা বাস্তবায়ন করেননি।

তিনি বলেন, অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারের ব্যাক্তিগত প্রচেষ্ঠায় আমরা ১৮৯ জন আমিরাত কারাগার থেকে দেড় থেকে চার মাসের মধ্যে মুক্তি পেয়ে বাংলাদেশে ফেরত আসলেও একই মামলায় এখন পর্যন্ত ২৫ জন প্রবাসী দীর্ঘ নয় মাস ধরে আবুধাবি আল সদর জেলে বন্দী আছেন। এছাড়াও আমিরাতের বিভিন্ন সিআইডি অফিসে শত’র উপরে বন্দী আছেন। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

এই প্রেক্ষাপটে এই ন্যায্য দাবীর জন্য প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারের বাসভবন (যমুনা) এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। এই দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের কথা বলেন আমিরাত ফেরত প্রবাসী মোঃ ছগির আহমেদ তালুকদার। দাবিতে বলেনঃ

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আবুধাবির আল সদর কারাগারে আটক ২৫ জনসহ আমিরাতের বিভিন্ন সিআইডি অফিসে আটক প্রবাসীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা।

২. বৈষম্যবিরোধী আন্দোলনের কারনে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের “জুলাই প্রবাসী যুদ্ধা” হিসেবে স্বীকৃতি দেওয়া।

৩. দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন করা।

৪. একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা দেশে ফেরত আসছেন তাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা।

এছাড়াও বিদেশ ফেরত একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার বলেন, আমাদের দাবী আদায়ে অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

আজকালের কন্ঠ/রাহাত/শাহজালাল