নওগাঁয় হিন্দু যুবতীর ইসলাম ধর্ম গ্রহন | Daily AjKaler Kontho

নওগাঁয় হিন্দু যুবতীর ইসলাম ধর্ম গ্রহন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
নওগাঁয় হিন্দু যুবতীর ইসলাম ধর্ম গ্রহন

মোঃ আরিফ হোসেন : নওগাঁ জেলার নিয়ামতপুরের ছাতড়া গ্রামের শ্রীমতি বৈশাখী রাণী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিজ্ঞ মোকাম নওগাঁ নোটারী পাবলিকের কার্যালয় হতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার বর্তমান নাম মোছাঃ মরিয়ম।

তার পূর্বের নাম: শ্রীমতি বৈশাখী রাণী এবং বর্তমান নাম মোছাঃ মরিয়ম, তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ছাতড়া গ্রামের শ্রী বীরেন চন্দ্র এবং শ্রীমতি বিমলা দম্পতির মেয়ে।

ধর্মান্তরিত হওয়ার পর মোছাঃ মরিয়ম বলেন, “আমি পূর্ণ বয়স্কা এবং সুস্থ মনের অধিকারিনী। তাৎক্ষণিকভাবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করার মতো যথেষ্ট জ্ঞান আছে৷ আমি হিন্দু পরিবারের সদস্য ছিলাম। মুসলিম পরিবারের বন্ধু/বান্ধবদের সাথে চলাফেরা করে এবং তাদের ধর্মীয় আচার/অনুষ্ঠান যেমন নামাজ, রোজা, হজ্ব, যাকাত আমাকে আকৃষ্ট করে। এক পর্যায়ে আমি ইসলাম ধর্ম গ্রহনের জন্য স্থির সিদ্ধান্ত গ্রহণ করি। তারই ধারাবাহিকতায় অদ্য নওগাঁ কোর্ট মোকামে উপস্থিত হইয়া মৌলভী দ্বারা কালিমা ” লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” পরিয়া স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করি।

এ বিষয়ে তিনি আরো জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহনের পর থেকে তিনি মোছাঃ মরিয়ম নাম ব্যবহার করে আসছেন এবং ইসলামী সকল নিয়ম কানুন মেনে চলছেন। ধর্ম ত্যাগের ব্যাপারে তাকে কেউ কোনো প্রকার জবরদস্তি করেননি। স্বেচ্ছায় তিনি শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। পরবর্তীতে যে ধর্ম সংক্রান্ত যে কোনো জটিলতায় তিনি সহায়তা এবং ইসলামী অনুশাসন মেনে জীবন কাটানোর জন্যে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

আজকালের কন্ঠ / রাহাত / আরিফ