দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily AjKaler Kontho

দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : আজ ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিল ইউসুফ ম্যানশন প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকালের কণ্ঠের পত্রিকার সম্পাদক ও  প্রকাশক এর পিতা মোঃ শানু মৃধা। সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান মিজান, সম্পাদক ও  প্রকাশক, দৈনিক আজকালের কন্ঠ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইখুল ইসলাম যুগ্নু বার্তা সম্পাদক আর টিভি, এ্যাডভোকেট হেমায়েত হোসাইন হিমু ঢাকা জজকোর্ট রিপোর্টার দৈনিক আজকালের কন্ঠ, মোহাম্মদ সোলায়মান দৈনিক মানবকন্ঠ, মোঃ জাহিদুল ইসলাম খোকন বিশিষ্ট ব্যবসায়ী, কহিনুর বেগম ঢাকানিউজ২৪।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল (রাসেল) রিপোর্টার দৈনিক আজকালের কন্ঠ, রাহাত ভূঁইয়া সিনিয়র রিপোর্টার, রানী সরকার ঢাকা সিটি রিপোর্টার, মোঃ মুছা রিপোর্টার, নুরে আলম পাটোয়ারী রিপোর্টার, রিয়ন ইসলাম সোহাগ সিনিয়র রিপোর্টার সহ পত্রিকার বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের রিপোর্টার। এ সময় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা সত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারে সেই দোয়া করা হয়।