রানি-কাজলের পরিবারে ফের দুঃসংবাদ | Daily AjKaler Kontho

রানি-কাজলের পরিবারে ফের দুঃসংবাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
রানি-কাজলের পরিবারে ফের দুঃসংবাদ

অনলাইন ডেস্ক : মুখোপাধ্যায় পরিবারে দুঃসংবাদ। প্রয়াত কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকু রণ মুখোপাধ্যায়। তাঁর মেয়ে সর্বাণী মুখোপাধ্যায় ‘প্যায়ার হ্যায়’ (২০০৩), ‘গড অনলি নোজ!’ (২০০৪), ‘মোহনদাস’ (২০০৯), ‘৩৩২ মুম্বাই টু ইন্ডিয়া’ (২০১০) এবং ‘বর্ডার’ (১৯৯৭)-এর মতো ছবিতে অভিনয় করেছেন। রণ নিজেও ‘হ্যায়ওয়ান’ (১৯৭৭) এবং ‘তু হি মেরি জিন্দেগি’ নামে দু’টি ছবি পরিচালনা করেন।

কঠিন সময়ে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় রণের বাড়িতে উপস্থিত হয়েছেন। সর্বাণীর সঙ্গে কাজলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁকে মুখোপাধ্যায়ের দুর্গাপুজোর সময় সকলের সঙ্গে দেখা যায়। মনে করা হচ্ছে, কাজল তাঁর ছবি ‘মা’-এর প্রচারের ব্যস্ততার কারণে আসতে পারেননি।

পরিচালক আশুতোষ গোয়ারিকরকেও রণের পরিবারের সঙ্গে দেখা করতে দেখা যায়। পারিবারিক সূত্রে তিনি অয়নের সঙ্গে সম্পর্কিত। অভিনেতা দেব মুখোপাধ্যায়ের ছেলে অয়ন। দেবের মেয়ে সুনীতার সঙ্গে বিয়ে হয়েছে আশুতোষের।