
আজকালের কন্ঠ ডেস্কঃ স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের ম*রদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। চারজন মা*রা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, শনিবার রাত ২টা ৫০ মিনিটে খবর পাই যে একটি ভবন ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেই দেখতে পাই পুরো ভবনটি ধসে পড়েছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এনডিআরএফ ও দিল্লি ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :