গুলশান একাডেমি স্কুল কলেজ, শাহজাদপুর ক্যাম্পাসে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া | Daily AjKaler Kontho

গুলশান একাডেমি স্কুল কলেজ, শাহজাদপুর ক্যাম্পাসে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
গুলশান একাডেমি স্কুল কলেজ, শাহজাদপুর  ক্যাম্পাসে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

দোলন ঢালী : গুলশান শাহজাদপুরের জনপ্রিয় ও নান্দনিক সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গুলশান একাডেমি স্কুল এন্ড কলেজ, শাহজাদপুর ক্যাম্পাসে আজ ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান একাডেমি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ মাঈনউদ্দিন আহম্মেদ।তখন আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ও গুণী ব্যক্তিত্ব ও সকল শিক্ষক-শিক্ষিকা এবং উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত অভিভাবক-অভিভাবিকা।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও হামদ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।স্কুলের চেয়ারম্যান বলেন,’শৃঙ্খলাই হলো শৃঙ্খল মুক্তির একমাত্র পথ এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। পিতা -মাতা ও শিক্ষক-শিক্ষিকাগণসহ সকল গুরুজনকে সম্মান করতে হবে এবং যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ভালো লেখাপড়া ও এপ্লাস অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ভালো মানুষ হওয়া।’ প্রশাসনিক কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে চমৎকার বক্তব্য রাখেন বাংলা বিষয়ভিত্তিক শিক্ষক রাজিয়া সুলতানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন,স্কুলের টিচার মোঃ শাওন হাওলাদার।অদ্য স্কুলের চেয়ারম্যান তাঁর বক্তব্যের পর পরীক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠান ও এস এস সি পরীক্ষার স্মারক হিসেবে শুভেচ্ছা উপহার তুলে দেন। সবশেষে ফটোসেশন ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।