পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়া গৃহবধু প্রেমিক সহ উদ্ধার | Daily AjKaler Kontho

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়া গৃহবধু প্রেমিক সহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়া গৃহবধু প্রেমিক সহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : রোববার, ০৬ এপ্রিল, ২০২৫পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী আঁখি আক্তারকে (৩০) তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৪ দিন পর শনিবার দিনগত রাত একটায় তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধু।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের দিন ওই গৃহবধুর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।