পরিবহন পুলে সংস্কারের দাবিতে ইবিতে মানববন্ধন কর্মসূচি পালন | Daily AjKaler Kontho

পরিবহন পুলে সংস্কারের দাবিতে ইবিতে মানববন্ধন কর্মসূচি পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
পরিবহন পুলে সংস্কারের দাবিতে ইবিতে মানববন্ধন কর্মসূচি পালন

ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন পুলে সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইবি সংসদ।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় প্রশাসনিক ভবনের সামনে সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ সভাপতি সাদিয়া মাহমুদ মীম,সহ-সভাপতি উদয় দেবনাথ,সাধারণ সম্পাদক নূরে আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন, “আপনারা জানেন স্বাধীনতার পরে প্রথম বিশ্ববিদ্যালয় হওয়ার স্বত্ত্বেও প্রশাসনিক এবং পহিবহন পুলে তেমন কোনো সংস্কার হয়নি।পাশাপাশি পরিবহন প্রশাসকের দ্বায়িত্বে যিনি আছেন তিনি অন্য আরো একটি গুরুত্বপূর্ণ পদে আছেন।

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “যিনি চালক ছিলেন তিনি গত দুই-তিন দিন একনাগাড়ে বাস চালাচ্ছেন, দুর্ঘটনায় সময় চালক ঘুমাচ্ছিলেন, প্রশাসন আর কতো দিন বাসচালকের ন্যায় ঘুমিয়ে সাধারন শিক্ষার্থীদের মৃত্যু ঝুকিতে ফেলবেন।

গত কিছু দিন আগে বাসে একটা সিট ধরা নিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাতে প্রমানিত হয় ইবিতে একটা সিটের জন্য এখনো যুদ্ধ করতে হয়।কখন কোন রুটে বাস চলবে সেটাও পরিষ্কার নয়।আমরা ভাড়ায় চালিত বাস দেখতে চাই না,ক্যাম্পাসে নিজস্ব বাস দেখতে চাই বলেও মন্তব্য করেন”।

উল্লেখ্য: বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দুইটি পদ পরিচালনা করার ক্ষমতা না থাকলে অবিলম্বে পদত্যাগ করার অনুরোধ জানান তারা।