
সুমন হোসেন পটুয়াখালীঃ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিশুদের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান -বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ১৭ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কারবিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষা অনুরাগী ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার- মোঃ মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন স্কুলের সুদক্ষ- অধ্যক্ষ মিসেস ইউ এন ও, নাহিদা আক্তার।বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার গলাচিপার সার্কেল মোঃ শহিদুউজ্জামান, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাদিম রেজা।উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি- উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা, মোঃ সিদ্দিকুর রহমান।
গণআধিকার পরিষদের আহবায়ক, মোঃ হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মোহেব উল্লাহ- এনিম , স্কুলের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান, মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু।
উপধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ,সুধীদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের সভাপতি, মুঃ খালিদ হোসেন মিল্টন প্রমুখ।ক্রিয়া অনুষ্ঠানে জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলনের শেষে শিক্ষার্থীরা মার্চ- পাস্ট, ক্রীড়া নিত্য নানা আয়োজন ও উৎসবের মুখরিত হয়ে উঠে স্কুলের আঙিনা ।
ক্রীড়া – সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে -বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন – প্রধান অতিথি ও নির্বাহী অফিসার মিজানুর রহমান, স্কুল অধ্যক্ষ নাহিদা ডাক্তার, মোঃ আসাদুর রহমান সহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য- যে বাংলাদেশ তুরস্ক স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সাবেক পরিকল্পনা ( এস আই ইউ ডি) মন্ত্রণালয়ের সচিব, আবুল কাশেম মোঃ মহিউদ্দীন ও মিসেস সেলিনা মহিউদ্দিন। ২০০৮ সালে গলাচিপা নির্বাহী অফিসের থাকাকালীন সময়ে এডুকেশনের জন্য স্কুলটি প্রতিষ্ঠাতা করেন ।
আপনার মতামত লিখুন :