ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তির লড়াইয়ে দেড় লাখ শিক্ষার্থী | Daily AjKaler Kontho

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তির লড়াইয়ে দেড় লাখ শিক্ষার্থী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ২:১০ অপরাহ্ন
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তির লড়াইয়ে দেড় লাখ শিক্ষার্থী

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তির লড়াইয়ে নেমেছে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন। এ বছর এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। প্রতি সিটের জন্য ভর্তিতে লড়াই করবেন ৭৭ জন শিক্ষার্থী।

আজ (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টায় অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। প্রতিবারের মতো এবারও ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের এ ভর্তি পরীক্ষায় এমসিকিউ হবে ৬০ নম্বরে। পরীক্ষার নির্ধারিত সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ।
এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে ।