
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত শানু ব্রিকস ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটার বিরুদ্ধে অভিযোগ করেন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা, কাঠ পোড়ানো হচ্ছে। এসব অবৈধ ইটভাটার কারণে এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বায়ুদূষণ বেড়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারা লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। কৃষিজমি ধ্বংস করার মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :