ইবিতে ২০০০ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠান | Daily AjKaler Kontho

ইবিতে ২০০০ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
ইবিতে ২০০০ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠান

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুই হাজার পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া সেন্টার।

আজ সোমবার (২৭ জানুয়ারি) অনুষদ ভবন সংলগ্ন মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

এসময় অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া সেন্টারের সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান হা: ড. মুনির উদ্দিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া সেন্টারের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান, সহকারী চেয়ারম্যান ইউসুফ আলী সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কুরআন নাজিল হয়েছে মানুষের বোঝার জন্য, যদি না বুঝে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে না। তিনি কুরআনের রেফারেন্স দিয়ে বলেন, কুরআন মাজিদ মানব সমাজে জন্য হেদায়েত স্বরূপ। মানব সমাজকে পথ দেখাবে সে কোন গন্তব্য যাবে তার জীবনে লক্ষ কী হবে।

তিনি আরও বলেন, এই কোরান মাজিদ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে ৷মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে, কোরান মসজিদের যে মেসেজ তা দিয়ে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান সম্ভব৷