সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
ঢাকা কলেজ প্রতিনিধি : রাজধানীর সরকারি সাত  কলেজের  শিক্ষার্থীদের উপর আতর্কৃত হামলা ও প্রশাসনের নির্মম অত্যাচারের প্রতিবাদ এবং ঢাবি  উপ-উপাচার্য  অসোভন আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে  ৭ কলেজের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৭ কলেজ  ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ সংঘটিত হয়।
আজ সোমবার  ২৭ (জানুয়ারি) দুপুর সাড়ে ১২ ঢাকা কলেজে শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তারা ৬ দফা উপস্থাপন করেন

দফাগুলো নিম্নরূপ :

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এর প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন বসাতে হবে।

৫. উদ্ভত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।