
শাখাওয়াত হোসেন সোহাগ, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত।( ২৪ জানুয়ারি শুক্রবার) বিকেলে নলছিটি মার্চেন্ট স্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, প্রধান বক্তা ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুবুল হক নান্নু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জীবা আমিনা গাজী, সাবেক জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু,সাবেক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান , নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম বাদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।
আপনার মতামত লিখুন :