শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার | Daily AjKaler Kontho

শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি।

গত সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আনিসুর রহমান সোহাগকে পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে বেশ সখ্যতা ছিল আনিসুর রহমান সোহাগের। সেই প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি।