চুয়েটে র‍্যাগিং করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার | Daily AjKaler Kontho

চুয়েটে র‍্যাগিং করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ২:০১ অপরাহ্ন
চুয়েটে র‍্যাগিং করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিং করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

গত বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে তাদের বিরুদ্ধে সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।বহিষ্কৃত শিক্ষার্থীরা ৬ মাস আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে ১৫ দিনের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, র‍্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শুনানি শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।