
গাইবান্ধা থেকে শান্ত : গাইবান্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
র্যালিটি স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে র্যালিটির পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবির গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির সভাপতি চন্দ্র শেখর দাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. জান-ই- আলম সোহেল।আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইসিটি সম্পাদক শেখ সোহেল রানা, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এবিএম মাহবুবুল আলম খন্দকার, আইডিইবি নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম, মোঃ খালেকুজ্জামান জুয়েল,
গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, আইডিইবি সদস্য ফজলে রাব্বি, হাসানুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ এই প্রতিষ্ঠানের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। অর্ধশতক এর বেশি সময় ধরে এই সংগঠনটি ব বক্তারা গণপ্রকৌশল দিবস ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :