ছয়গাঁও ইউনিয়নে আজিজুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নি'হত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা | Daily AjKaler Kontho

ছয়গাঁও ইউনিয়নে আজিজুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নি’হত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
ছয়গাঁও ইউনিয়নে আজিজুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নি’হত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে ছয়গাঁও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে জাতিয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছয়গাঁও ইউনিয়ন বিএনপি এর সভাপতির মোঃ কবির হোসেন সরদারের সভাপতিত্বে আজিজুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভুট্টো মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হাশেম ঢালী,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বি.এম মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন মাঝী,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভূঁইয়া, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার তালুকদার ।

এ সময় অন্যান্যদের মধ্যে ছয়গাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পালোয়ান, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্যা, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ জুয়েল সিকদারসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।