নেত্রকোনার কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি নেতা বহিস্কার | Daily AjKaler Kontho

নেত্রকোনার কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি নেতা বহিস্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
নেত্রকোনার কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি নেতা বহিস্কার

নেত্রকোনা প্রতিনিধি : চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জুয়েল ভূইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত ওই নেতা কৈলাটী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ থাকায় কৈলাটী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূইয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তা ছাড়া ওই বহিষ্কৃত নেতা জুয়েল ভূইয়া যদি কোথায় কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা জুয়েল ভূইয়ার বক্তব্য জানার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।