সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্ধগলিত অজ্ঞাতনামা ব্যক্তির লা'শ উদ্ধার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্ধগলিত অজ্ঞাতনামা ব্যক্তির লা’শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪, ১:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্ধগলিত অজ্ঞাতনামা ব্যক্তির লা’শ উদ্ধার

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা চন্ডীডহর নদীর মোহনা খেয়াঘাট নামক স্হান থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা (৩০)এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।

৪(সেপ্টেম্বর)বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধিদের মাধ্যমে পরিচয় সনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ শেষে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়ছে।

এ-বিষয়ে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান,৩ (সেপ্টেম্বর)মঙ্গলবার রাত অনুমান ২০.৫০ ঘটিকার সময় জগন্নাথপুর থানাধীন ১নং কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত দিরাই,শান্তিগঞ্জ,জগন্নাথপুর থানা সীমান্তে তিন নদীর মোহনা জগন্নাথপুর থানাধীন চন্ডীডহর খেয়া ঘাট নামক এলাকায় পানির স্রোতে ভেসে আসা অনুমান ২৮-৩০ বছর বয়স্ক পঁচা গলা একটি অজ্ঞাতনামা পুরুষ এর লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা-পুলিশ।

প্রাথমিকভাবে চেনার কোন উপায় নেই।ফলে বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধিদের মাধ্যমে পরিচয় সনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।