বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী ২০ শে আগাষ্ট সোমবার সকাল ১১ টায় দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বি এন পির আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বি এন পির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাশরুল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন হাওলাদার, যুগ্ম আহবায়ক মহিন হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদার, রঙ্গশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুহিন আকন, সদস্য সচিব হাফিজুল ইসলাম, শিমুল খান, মাসুদ মোল্লা, মিলন সিকদার, সুমন তালুকদার, মামুন হাওলাদার সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার আহবায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দরা।