সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭ | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। দেশটির দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থ যাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। খবর এনডিটিভির।

উত্তর প্রদেশ থেকে পরিবারের সদস্যদের বহনকারী বাসটি আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিক ধুমড়ে মুচড়ে গেছে। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান, বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। এতে আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছেন, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।