রাফাহতে ইসরাইলি অভিযান নিয়ে যে সতর্কতা দিলেন ব্লিঙ্কেন | Daily AjKaler Kontho

রাফাহতে ইসরাইলি অভিযান নিয়ে যে সতর্কতা দিলেন ব্লিঙ্কেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৪, ১:২৫ অপরাহ্ন
রাফাহতে ইসরাইলি অভিযান নিয়ে যে সতর্কতা দিলেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজার রাফাহতে ইসরাইলের বড় ধরনের হামলা চালানো হবে ‘একটি ভুল’ পদক্ষেপ। বৃহস্পতিবার মিসরের কায়রোতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটিকে উদ্দেশ্য করে এই সতর্কতা জারি করেছেন। খবর ডেইলি সাবাহর।

সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, রাফাহতে ইসরাইলের বড় সামরিক অভিযান চালানো হবে একটি ভুল পদক্ষেপ। দক্ষিণ গাজার এই অঞ্চলে হামলা চালানোকে আমরা সমর্থন করি না।

আরও পড়ুন: গাজায় গণহত্যার পরও যে কারণে নিরব মুসলিম বিশ্ব

এ ছাড়া ‘হামাসকে মোকাবিলা করতে এ হামলা অপ্রয়োজনীয়’ বলেও উল্লেখ করেন তিনি।

ব্লিঙ্কেন আরও বলেন, ‘রাফাহতে একটি বড় আক্রমণের অর্থ হবে আরও বেসামরিক জনগণের মৃত্যু। হামলার পর গাজার মানবিক সংকট আরও তীব্র হবে। ‘

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে দেখা করতে আজ শুক্রবার ব্লিঙ্কেনের ইসরাইলে যাওয়ার কথা রয়েছে।