সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২ | Daily AjKaler Kontho

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুউদ্দিন গণমাধ্যমকে জানান, রাতে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশার পেছন সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুই যাত্রী আহত হন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।