এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫৮জন | Daily AjKaler Kontho

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫৮জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫৮জন

আজকালের কন্ঠ ডেস্ক : এসএসসি, দাখিল ও সমমানের প্ররীক্ষায় কক্সবাজার জেলায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২৫৮ পরীক্ষার্থী। যেখানে এসএসসির ১৪৬, দাখিলের ৯৫ ও কারিগরির ১৭জন পরীক্ষার্থী।

রবিবার সকাল ১০টায় শুরু হওয়ার এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা জেলার ৫৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ চলে শেষ হয় দুপুর ১টায়। এতে জেলার ৩০ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো।

কক্সবাজার জেলা প্রশাসন শিক্ষা শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছেন। তথ্যমতে, জেলার ৫৩টি কেন্দ্রের এসএসসি পরীক্ষা কেন্দ্র ৩১টি, দাখিল ১৪টি, ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮টি কেন্দ্রে। যেসব কেন্দ্রে অংশ নিবেন এসএসসির ২১ হাজার ৮৯৭, দাখিলের ৬ হাজার ৯৪৪, ও কারিগরির ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী।