
আজকালের কন্ঠ ডেস্ক : দক্ষিণ রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের নবীন বরণ, পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন আজকের যারা শিক্ষার্থী তারাই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কারিগর। আমাদের ছেলে মেয়েদের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে হবে। জানান দিতে হবে আমরা পারি স্মার্ট বাংলাদেশকে এগিয়ে রাখতে।
রোববার ৪ (ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সরোয়ার কামাল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, সানমার প্রোপার্টিজের স্বত্বাধিকারী মো. শাহিন।
আপনার মতামত লিখুন :