দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা | Daily AjKaler Kontho

দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজকালের কন্ঠ ডেস্ক : বাগেরহাটের চিতলমারীর চর কচুরিয়া দাখিলা মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় মাদ্রাসা সেমিনার হলে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় মাদ্রাসার সুপার মোঃ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ব্যবস্থপনা কমিটির সভাপতি ও সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার আবু তালেব বিশ্বাস, ব্যবস্থাপনা কমিটির সদস্য আলমগীর কবির, মনিরুজ্জামান মৃধা, ওলিউর শেখ, জয়নাল আবেদীন, মোঃ আতিয়ার, সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান আক্তার, শিক্ষক প্রতিনিধি শহিদুল্লাহ, লিয়াকত আলী শেখ, হীরামনি খাতুন প্রমুখ।

এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।