বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন
বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি পুষ্পমাল্য অর্পণ শেষে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ডেপুটি স্পীকার অ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু এমপি, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি, জাতীয় সংসদের চীপ হুইপ নূরে আলম চৌধুরী লিটন এমপি, জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তাজা এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ সাইমুম সারওয়ার কমল এমপি, খুলনা দুই আসনের সাংসদ শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।