
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার এবং প্রত্যেকের আইনি সুবিধা পাওয়ার অধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা দেখানো অত্যাবশ্যক। মঙ্গলবার বাংলাদেশি বংশোদ্ভূত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
তিনি বলেছেন, অবশ্যই বাংলাদেশে সহিংসতার রিপোর্টে উদ্বিগ্ন মহাসচিব গুতেরেস। স্টিফেন ডুজাররিকের কাছে ওই সাংবাদিক জানতে চান, কথিত নির্বাচনের নামে শাসকগোষ্ঠীর বেপরোয়া দমনপীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের জনগণ। এর শিকার, নিষ্পেষিত এবং ভোটাধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব, যেখানে আমরা প্রত্যক্ষ করেছি সপ্তাহান্তে বাংলাদেশে সব বড় রাজনৈতিক দলের ভোট বর্জন, ভোট জালিয়াতি, ভীতিপ্রদর্শনের মাধ্যমে একপক্ষীয় ডামি নির্বাচন হয়েছে।
আপনার মতামত লিখুন :