
আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় একই রাতে তিন বসতঘরে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গত শনিবার (৩০ ডিসেম্বর) দিবগত রাত গভীরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের আলমগীর চৌধুরি পাড়া ও কুন্ডুরকুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরে লোকজন না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আলমগীর চৌধুরী পাড়ায় দু’ঘর এবং কুন্ডুরকুল এলাকায় এক ঘরে ডাকাতির আদলে চুরি করে সব নিয়ে যায়।
উল্লখ্য বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে কালিয়াইশ ও ধর্মপুর এলাকায় প্রতিরাতে কোন না কোন বাড়ি কিংবা দোকান চুরি হচ্ছে। এলাকার চিহ্নিত এসব চোরের দল অধিকাংশ সময়ই বিভিন্ন বাড়ি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েলের মাথা খুলে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এ এলাকায় দোহাজারী কক্সবাজার রেল লাইনের নাট বল্টু ও ক্লিপ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এসব চিহ্নিত চোরদের তালিকা প্রদান করা হলেও অদ্যবধি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে তাদের আসকারা আরো দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। যার কারণে সাতকানিয়া এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাচ্ছে।
এব্যপারে যোগাযোগ করা হলে, খায়রুল বশর জীবন বলেন, আমি একজন শিক্ষক কয়দিন স্কুল বন্ধ ছিল সেসুবাদে পরিবার পরিজন নিয়ে অন্যত্র বেড়াতে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি দরজা ভেঙ্গে সবকিছু নিয়ে গেছে। একই বক্তব্য ব্যাংকার শহিদুল ওসমান টিপুর।
গিয়াস উদ্দিন মুন্সি জানান, আমিও বাড়ি ছিলাম না। আমার ছেলেকে থানায় অভিযোগ করা জন্য পাঠিয়েছি।
এ ব্যপারে যোগাযোগ করা হলে সাতকানিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান চৌধুরী বলেন, চুরির ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা। এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :