রাজবাড়ীতে ৩ ফুট উচ্চতার ভুয়া ডিবি আটক | Daily AjKaler Kontho

রাজবাড়ীতে ৩ ফুট উচ্চতার ভুয়া ডিবি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন
রাজবাড়ীতে ৩ ফুট উচ্চতার ভুয়া ডিবি আটক

আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ীতে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়ে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে মো. শামসুর রহমান মফিজ (২৮) নামে ৩ ফুট উচ্চতার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক মফিজ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর ঝিকড়ী পশ্চিমপাড়া এলাকার মো. হারেজ মিয়ার ছেলে।

সোহেল রানা টাকা না দেওয়ায় মফিজ অন্য একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আবারও ২০ হাজার টাকা দাবি করেন।

এমন অভিযোগ পাওয়ার পর পাংশা থানা পুলিশ মফিজকে কৌশলে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মফিজ প্রতারণার কথা স্বীকার করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, মফিজের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে মোবাইলফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।