রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী | Daily AjKaler Kontho

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিদায়ী সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এই প্রধান বিচারপতি।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় তিনি তার আগেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন। ইতোমধ্যে এ বিষয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।