Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিদায়ী সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এই প্রধান বিচারপতি।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় তিনি তার আগেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন। ইতোমধ্যে এ বিষয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রিন্ট করুন