প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহন | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২০, ৪:৪৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহন

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর তহবিলের জন্য ৫০ হাজার টাকার চেক পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম হাতে তুলে দেন

জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খলিলুর রহমান মোহন মিয়া । কেরোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আজ ৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার সময় জেলা প্রশাসক কক্ষে প্রধানমন্ত্রীর তহবিলে জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকল স্টাফদের এক দিনের বেতনের ৫০হাজার টাকার চেক জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশানারবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে তাহের রহমান বিজয়।

জেলা পরিষদ চেয়ারম্যান খরিলুর রহমান মোহন মিয়া বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা পরিষদের মাধ্যমে জেলার সর্বস্তরে ত্রান সামগ্রী বিতরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ /বাদল / মিজান