অবৈধভাবে সরকারি চাউল মজুদের দায়ে বান্দরবানে এক ব্যবসায়ীকে ১মাসের কারাদণ্ড | Daily AjKaler Kontho

অবৈধভাবে সরকারি চাউল মজুদের দায়ে বান্দরবানে এক ব্যবসায়ীকে ১মাসের কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২২, ৪:৩২ অপরাহ্ন
অবৈধভাবে সরকারি চাউল মজুদের দায়ে বান্দরবানে এক ব্যবসায়ীকে ১মাসের কারাদণ্ড

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে সরকারী খাদ্য অধিদপ্তর এর চাউল অবৈধভাবে মজুদ করে বিক্রির দায়ে এক জন ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। (১সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শহরের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম। অভিযানে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮টি চাউলের বস্তা দোকান থেকে জব্দ করে আদালত। এছাড়াও বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম জেল দেয় আদালত।

এসময় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তঞ্চঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনগণের জন্য সূলভমুল্যে বিক্রি করা চাঊল অবৈধভাবে মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতে এধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

আজকালের কন্ঠ /আর