দিনাজপুরে আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জেলা যুবদলের মতবিনিময় ও প্রস্তুতি সভা | Daily AjKaler Kontho

দিনাজপুরে আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জেলা যুবদলের মতবিনিময় ও প্রস্তুতি সভা


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
দিনাজপুরে আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জেলা যুবদলের মতবিনিময় ও প্রস্তুতি সভা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং করণীয় নির্ধারণে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম।অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা।

সভায় জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।