Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ , ৯:১৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৬ , ১২:৩১ অপরাহ্ণ

দিনাজপুরে আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জেলা যুবদলের মতবিনিময় ও প্রস্তুতি সভা

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং করণীয় নির্ধারণে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম।অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা।

সভায় জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট করুন