
নীলফামারীর ডোমারে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি অবমাননা ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর ডোমার বাজারে ‘প্রতিবাদী মুসলিম জনগণ’-এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ডোমার উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (সা.) এর প্রতি অবমাননা ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। বক্তারা রাসূলুল্লাহ (সা.) এর প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতি রক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :