দুমকিতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার | Daily AjKaler Kontho

দুমকিতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
দুমকিতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডে পাহলান বাড়ির ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কার্তিকপাশা এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে মো. শাওন হাওলাদার (২৩) এবং আঠারগাছিয়া এলাকার সুলতান জমাদ্দারের ছেলে মো. সুমন জমাদ্দার (২৮)। পুলিশ জানায়, অভিযানের সময় শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ১৭, তারিখ ২৪ নভেম্বর ২০২৬।