মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান | Daily AjKaler Kontho

মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ১:১০ অপরাহ্ন
মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজকালের কন্ঠ/আর বি